পুরাতনকে বিদায়, স্বাগতম ২০২০
তাসকিনা ইয়াসমিন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ এএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
পুরাতনকে বিদায়, স্বাগতম ২০২০
এসেছে নতুন, স্বাগত জানাই তাকে আজ। সব জরা, জীর্ণ দূরে ঠেলে হোক নতুনের এই আবাহন। রাতের ঘড়িতে ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে নতুন একটি বছর, ২০২০! এখন যারাই তারিখ লিখতে গিয়ে ০১.০১.১৯ লিখে ফেলবেন তারাই পিছিয়ে পড়বেন টানা একটি বছর। তাই তারিখ লেখার সময় সযত্নে সতর্ক হয়ে লিখুন ০১.০১.২০।
নানা দেশে পার্টিসহ জমকালো আয়োজন আর আতশবাজির রঙিন আলোর ঝলকানির মধ্য দিয়ে নতুন বছর ২০২০ সালকে বরণ করেছে বিশ্ববাসী। সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আলোক উৎসবের আমেজ ছিল বিশ্বের বিভিন্ন দেশে। জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর, যুক্তরাজ্যসহ আরও অনেক দেশ নতুন বছরকে স্বাগত জানিয়েছে। প্রতিটি দেশের প্রধান শহরগুলোয় আতশবাজি দেখতে বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে সমবেত হয় অসংখ্য মানুষ।
বাংলাদেশেও বিভিন্ন বড় হোটেলগুলোতে বর্ষবরণ উদযাপিত হয়েছে। তবে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আতশবাজি ফোটানো, উচ্চ স্বরে হর্ণ বাজানো, বাড়ির ছাদে ডিজে পার্টি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি কোন ধরণের অসুবিধার সম্মুখীন হলে ৯৯৯ এ ফোন করে সহায়তা চাইতে বলেছে পুলিশ।
নতুন বছরের আহবান বাংলাদেশের ফসলের মাঠগুলো ভরে থাকুক কানায় কানায়। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাক সোনার বাংলা। এদেশের প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত হোক। স্বাস্থ্য সেবা হোক প্রতিটি নাগরিকের অধিকার। নারী-নির্যাতন, নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক। হত্যা, ধর্ষণ, গুম, খুন থেকে মুক্তি পাক দেশের মানুষ।
নতুন বছর এই পৃথিবীর মানুষের জন্য বয়ে আনুক নতুন বারতা। সুখি, সমৃদ্ধ, শান্তিময় হোক মানুষের জীবন। দু:খ-ব্যথা, জরা, জীর্ণতা দূর হোক। সুখে থাক মানুষ।
নতুন বছরকে স্বাগত জানিয়ে উইমেন নিউজ টুয়েন্টিফোর ডটকম তার পাঠক, শুভানুধ্যায়ীদের জানাচ্ছে, শুভ নববর্ষ, ২০২০।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











