ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৯:০৭:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

পেছন থেকে গুলিবিদ্ধ হন ফিরোজ রশীদের পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

ফিরোজ রশীদের পুত্রবধূ পেছন দিক থেকে গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার দুপুরে ল্যাবএইড হাসপাতালের এজিএম (করপোরেট কমিউনিকেশন) সাইফুর রহমান লেনিন একথা জানান।

এর আগে গতকাল রোববার রাতে ফিরোজ রশীদের বাসা থেকে তার ছেলের বউকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আহতের নাম মেরিনা শোয়েব।

সাইফুর রহমান লেনিন বলেন, ‘মেরিনাকে এখনো আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। যদিও তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু গুলিটি এখনো শরীরের ভেতরেই আছে। শারীরিক অবস্থার উন্নতি হলে গুলি বের করা হবে।’

এ সময় এক প্রশ্নের জবাবে হাসপাতালের এজিএম বলেন, ‘গুলিটি পিঠের দিক থেকে লেগে পেটে রয়েছে।’

গতকাল রোববার রাতে ধানমন্ডি ৯/এ নম্বর বাসায় এই ঘটনা ঘটেছে। মেরিনার পরিবারের দাবি, পারিবারিক কলহের জের ধরেই এমন ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, ফিরোজ রশীদের পরিবার একে আত্মহত্যার চেষ্টা বলে দাবি করছে।