পেশাভিত্তিক আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য: রাষ্ট্রপতি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য।রবিবার জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) উদ্যোগে আগামীকাল সোমবার (২৩ জানুয়ারি) ২৭তম জাতীয় প্রশিক্ষণ দিবস পালন করছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, বিএসটিডির এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।
রাষ্ট্রের আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রয়োজন দক্ষ, অভিজ্ঞ, পেশাদার, সেবামুখী ও পরিশ্রমী কর্মীবাহিনী উল্লেখ করে তিনি বলেন, তবে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণও অপরিহার্য।
আবদুল হামিদ বলেন, বৈশ্বিক নানাবিধ চ্যালেঞ্জ সাহসিকতার সাথে মোকাবেলার পাশাপাশি সরকার একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। উন্নয়ন কর্মকাণ্ডের যথাযথ বাস্তবায়নে দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে হবে। এ জন্য দরকার আধুনিক ও মানসম্পন্ন প্রশিক্ষণ।
রাষ্ট্রপতি জানান, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি বিগত চার দশকের অধিক সময় যাবৎ গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে সরকারের মানবসম্পদ উন্নয়ন প্রচেষ্টাকে সফল করতে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি বলেন, আমি মনে করি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।
বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দক্ষ মানবসম্পদ তৈরিতে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি প্রত্যাশা করেন।
রাষ্ট্রপতি ২৭তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।
সূত্র : বাসস।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর











