পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:১১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিশ্বের ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে ভ্যাটিক্যান সিটিতে বৈঠক করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপের আমন্ত্রণে প্রধানমন্ত্রী আজ সকালে ভ্যাটিক্যান সিটি সফর করেন তার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী সকাল ১০টায় ভ্যাটিক্যান সিটিতে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী ভ্যাটিক্যান সিটিতে পোপের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন।
তিনি পোপকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ওপর একটি পেইন্টিং উপহার দেন। পোপও শেখ হাসিনাকে একটি ক্রেস্ট উপহার দেন। পোপ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদেরও স্যুভেনির উপহার দেন।
ক্যাথলিক সম্প্রদায়ের শীর্ষ ধর্মগুরু পোপ দুই মাস আগে ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। ঢাকার বৈঠকে পোপ রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং সহিংসতা পরিহার ও রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিলেন।
শেখ হাসিনা ভ্যাটিক্যান সিটিতে সেক্রেটারী স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গেও বৈঠক করেন। পরে তিনি সিস্টিন চ্যাপেল ও সেন্ট পিটার’স ব্যাসিলিকা পরিদর্শন করেন।
দি সিস্টিন চ্যাপেল ভ্যাটিক্যান সিটিতে ক্যাথলিক ধর্মগুরু পোপের প্রশাসনিক বাসভবন অ্যাপোস্টলিক প্রাসাদের প্রার্থনার জন্য নির্দিষ্ট স্থান।
অন্যদিকে সেন্ট পিটার’স ব্যাসিলিকা ভ্যাটিক্যান সিটিতে একটি ইতালিয় রেনেসাঁ গির্জা, যা রেনেসাঁ স্থাপত্যকলার একটি অনন্য নিদর্শন। এটি পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। রেনেসাঁ যুগের বিখ্যাত স্থাপত্যবিদ দোনাতো ব্রামান্তে, সে সময়কার বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলো, স্থাপত্যবিদ কার্লো মর্দানো ও জিয়ান লরেঞ্জো বেরনিনি এর নকশা প্রণয়ন করেন।
সন্ধ্যায় রোমে প্রদানমন্ত্রীর সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিয়েসলে।
তিনি আগামীকাল মঙ্গলবার সকালে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ৪১তম পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দেবেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিক্যান সিটিতে চারদিনের সরকারি সফরে রোববার সন্ধ্যায় পৌঁছান।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







