পোশাক কর্মীদের করোনার টিকা দেয়া শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
দেশের সব পোশাক শ্রমিক-কর্মকর্তাদের করোনাভাইরাস ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। আজ রোববার (১৮ জুলাই) সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকার তুসুকা ডেনিম কারখানায় পোশাক শ্রমিকদের দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় টিকা প্রদান কার্যক্রম। রেজিস্ট্রেশন ছাড়া শুধু এনআইডি কার্ড দেখিয়েই টিকা নিতে পারছেন শ্রমিকরা।
টিকা কার্যক্রম প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
এসময় গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, সব পোশাকশ্রমিক-কর্মকর্তাদের টিকার আওতায় আনা হবে। করোনা প্রতিরোধ করার জন্য গাজীপুরে ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং সেটা অব্যাহত আছে। সারাদেশের গার্মেন্টস ও শিল্প-কলকারখানার শ্রমিকদের টিকাদান কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে।
তিনি বলেন, পোশাকশ্রমিকদের জন্য গার্মেন্টসে গার্মেন্টসে গিয়ে টিকা দিচ্ছি। এ কাজটি করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আমাদের টিমকে প্রশিক্ষিত করেছি, ভ্যাক্সিনেটরদের প্রশিক্ষিত করেছি। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি।
আমরা গার্মেন্টস কর্মীদের টিকার আওতায় আনব। এরই অংশ হিসেবে আজ চারটি গার্মেন্টসে টিকাদান কর্মসূচি শুরু করেছি। আজ দেয়া হবে ১২ হাজার টিকা। যতক্ষণ এটা শেষ না হয় ততক্ষণ চলবে। আগামীকাল ৮টা গার্মেন্টসের শ্রমিকদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করার ইচ্ছা আছে। পর্যাক্রমে সমস্ত গার্মেন্টসকে টিকাদানের আওতায় আনা হবে।
এতে গাজীপুরের সিভিল সার্জন ডা: মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক বিজিএমইএ নেতৃবৃন্দ এবং কারখানার মালিকগণ বক্তব্য রাখেন।বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশের সহযোগিতায় প্রথম দিনের চারটি কারখানায় প্রায় ১২ হাজার শ্রমিককে ভ্যাকসিন দেওয়া হবে।
-জেডসি
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল





