ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৯:৪৬:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রচন্ড দাবদাহ কমে স্বস্তি জনজীবনে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪৭ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার

প্রচন্ড দাবদাহ কমে গিয়ে স্বস্তির অবস্থা দেখা দিয়েছে জনজীবনে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ রোববার সকাল থেকে কমবেশি বৃষ্টি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়।পরিমাণে কম হলেও শনিবার স্বস্তির বৃষ্টি হয়েছে। জনজীবন অতিষ্ঠ করে দেওয়া দাবদাহের আপাতত কোনো আশঙ্কা নেই।

 

অন্যদিকে দুঃসংবাদ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি কাল রাত ১২টার পর ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূল অতিক্রম করে যাওয়ার কথা। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

 

মৌসুমী নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এসব কথা বলা হয়। এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।


উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী নিন্ম চাপটি আরও সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।


এটি স্থলভাগের উপর দিয়ে আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।