প্রচন্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রবল শক্তি জোগাড় করে আরব সাগরের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় হিক্কা। আরব সাগরের দিকে অগ্রসর হতে থাকা এই ঘূর্ণিঝড় মঙ্গলবার ঘণ্টায় সর্বোচ্চ ১৪৮ কিলোমিটার গতিতে আঁছড়ে পড়তে পারে ওমানে। সেখান থেকে গতিপথ বদলে ভারতের গুজরাট উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে হিক্কার। ঘূর্ণিঝড় হিক্কার প্রভাবে পড়তে পারে বাংলাদেশের উপকূলবর্তী কিছু জেলায়।
ভারতের আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় হিক্কা আরও শক্তি সঞ্চয় করে গুজরাট উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। হিক্কার প্রভাবে গুজরাট উপকূলে ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বইতে পারে প্রবল ঝড়ো হাওয়া।
ইতোমধ্যে ভারতের উত্তর পাঞ্জাব থেকে মধ্যরাজস্থান হয়ে মধ্য গুজরাট পর্যন্ত পূবালি মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। ভারতের আবহাওয়া দফতর গুজরাটের জেলেদের সাগরে মাছ ধরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
গুজরাটের ভেরাভাল, পাকিস্তানের করাচির ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ওমানের মাসিরাহের ৭৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব সীমান্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।
আগামী বুধবার ওমানে হিক্কার প্রভাবে বড় ধরনের ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের দাবি, ওমানে ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঝড়। ২৫ সেপ্টেম্বর সকালের দিকেই ওমানের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে হিক্কা।
হিক্কা আরব সাগরের পশ্চিমে ওমানের দিকে সরতে থাকলেও প্রবল ঝড়ো হাওয়া বইতে পারে গুজরাট, কোঙ্কন, মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চলেও। মঙ্গলবার ধরলে আগামী চার দিন গুজরাট, মধ্য প্রদেশ, গোয়া, কোঙ্কন উপকূল, কেরালা, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ২৫ সেপ্টেম্বরের পর হিক্কা আরও পশ্চিমে ওমানের দিকে সরে যাবে। তারপর তার শক্তি কমতে থাকবে। হিক্কার প্রভাবে উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। এতে ওমানে প্রায় ১৭ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










