প্রথমবার আয়কর রিটার্ন জমার ১০ কৌশল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
প্রথমবার কর দেওয়ার সময় তরুণ করদাতাদের মধ্যে আনন্দ আর দায়িত্ববোধের অনুভূতি জন্মায়। প্রতিবছর যত করদাতা প্রথমবারের মতো বার্ষিক রিটার্ন জমা দেন, তাঁদের বেশির ভাগ বয়সে তরুণ করদাতা।
তাঁদের অনেকেই প্রথমবার রিটার্ন দেওয়ার সময় সঠিকভাবে দেন না। কৌশলী হন না। এবার প্রথমবার যাঁরা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দেবেন, তাঁরা কিছুটা সতর্ক থাকবেন। ফরম পূরণ করার সময় কৌশলী হবেন। মনে রাখবেন, এ বছর আপনি ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত আয়-ব্যয়ের বিবরণী দেবেন। সম্পদের বিবরণীও দিতে হতে পারে।
এবার দেখা যাক, প্রথমবার রিটার্ন দেওয়ার আগে যা ভাবতে হবে।
১. সময়সীমা মনে রাখুন
প্রতিবারের মতো এ বছর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। তবে নতুন করদাতাদের ক্ষেত্রে সারা বছরই দেওয়া যায়। এবার কিন্তু অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।
২. সম্পদ লুকাবেন না
প্রথমবারের রিটার্নে সম্পদ লুকাবেন না। আপনার নামে থাকা জমিজমা, নগদ টাকা, আসবাব, ইলেকট্রনিক পণ্য, স্বর্ণালংকার ইত্যাদি সবকিছুই রিটার্নে দেখান।
৩. বিয়ের উপহারও বাদ দেবেন না
বিয়েতে আপনি স্বর্ণালংকার উপহার হিসেবে পেয়েছেন। এগুলো রিটার্নে দেখিয়ে ফেলুন।
৪. সম্পদ দেখানো বুদ্ধিমানের কাজ
প্রথমবারই যা সম্পদ আছে, তা দেখিয়ে ফেলুন। কারণ, পরে হঠাৎ সম্পদ দেখালে কর কর্মকর্তারা উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। এ নিয়ে ঝামেলায় পড়তে পারেন।
৫. কৌশলী হয়ে অনেকে বেশি সম্পদ দেখান
কৌশলগত বাড়তি সম্পদ দেখানো যায়। যেমন আপনার কাছে ২০ ভরি সোনা থাকলে ৫০ ভরি দেখালেন। ভবিষ্যতে নতুন সম্পদ যোগ করলে সেটি সমন্বয় করা সহজ হয়। মনে রাখবেন, চার কোটি টাকা পর্যন্ত সম্পদের ওপর কর নেই।
৬. খরচ দেখাতে কিপটেমি করুন
খরচ দেখাতে কিপটেমি করুন। আয়ের সঙ্গে যেন খরচের সংগতি থাকে। কারণ, আপনি আয়ের চেয়ে বেশি খরচ দেখিয়ে ফেললে বিপাকে পড়তে পারেন। আপনার খরচের উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারেন কর কর্মকর্তারা।
৭. বিলাসী খরচে বিরত থাকুন
আপনার আয় কম। যেমন ছোট পদের চাকরি করে জীবনযাত্রার খরচে দেখালেন নিয়মিত বিদেশ ভ্রমণ করছেন। সন্তানদের নামীদামি স্কুলে পড়াশোনা করান। তাহলে কর কর্মকর্তার এতে সন্দেহ হতে পারে।
৮. ধাপে ধাপে জীবনযাপনের পরিবর্তন দেখান
আপনার জীবনযাত্রায় হঠাৎ পরিবর্তন হয়ে গেছে, বিলাসী জীবন যাপন শুরু করলেন। রিটার্নে জীবনযাত্রার খরচের এসব দেখালে তা ঝুঁকিপূর্ণ।
৯. কর কর্মকর্তারা প্রথমবার সদয় থাকেন
প্রথমবার রিটার্ন দিলে কর কর্মকর্তারা তেমন একটা যাচাই–বাছাই করেন না। যা দেখাবেন, কর দেবেন—তা–ই মেনে নিতে পারেন তাঁরা। তাঁরা হয়তো ভাবেন, নতুন করদাতারা ভবিষ্যতের করদাতা। দীর্ঘ সময় কর দেবেন তাঁরা।
১০. সততার সঙ্গে রিটার্ন দিন
সততার সঙ্গে এবং আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে ফরম পূরণ করুন। সৎভাবে রিটার্ন দিলে বিপদে পড়ার সম্ভাবনা নেই।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন









