প্রধান বিচারপতি সস্ত্রীক করোনায় আক্রান্ত
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী ডালিয়া ফিরোজ করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বিএসএমএমইউ'র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসায় গতকাল বুধবার ভর্তি হন প্রধান বিচারপতি। এর আগের দিন তার স্ত্রী ডালিয়া ফিরোজ হাসপাতালে ভর্তি হন।
প্রধান বিচারপতি ও তার স্ত্রী সুস্থ রয়েছেন বলে হাসপাতালের অপর একটি সূত্র জানায়। প্রথমে প্রধান বিচারপতির স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে প্রধান বিচারপতিরও রিপোর্ট পজিটিভ আসে।
গত ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে আজ ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।
এর আগে করোনা সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত নেয় সুপ্রিমকোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ বিষয়ে মঙ্গলবার পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ অনুযায়ী এবং এ সংক্রান্ত ইতোপূর্বে জারি করা প্র্যাকটিশ ডাইরেকশন অনুসরণ করে আপিল বিভাগে এবং হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে গতকাল ১৯ জানুয়ারি থেকে ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে । তথ্য প্রযুক্তি ব্যবহার করে করোনা সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে এর আগেও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চ্যুয়ালি পরিচালিত হয়েছে। মাঝে করোনা সংক্রমণ কমে আসায় সুপ্রিমকোর্টের বিচারিক কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখন করোনা সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় সুপ্রিমকোর্টের বিচারিক কার্যক্রম ভার্চ্যুয়ালি পরিচালনার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করে সুপ্রিমকোর্ট প্রশাসন।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার











