ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৪:৫১:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রী-আইএসডিবি প্রেসিডেন্ট সাক্ষাৎ

বাসস | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:২১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. বন্দর এম. এইচ. হাজ্জার আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আজ হোটেল র‌্যাডিসনে ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংক’র (আইএসডিবি) ঢাকাস্থ ‘রিজিওনাল হাব’ উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়।


প্রেস সচিব বলেন, আইএসডিবি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে আশ্বাস প্রদান করেন যে, বাংলাদেশের উন্নয়নে ব্যাংকের কার্যকর ভূমিকা সব সময় অব্যাহত থাকবে।


ড. হাজ্জার বলেন, বিভিন্ন দেশে রিজিওনাল হাব প্রতিষ্ঠার বিষয়ে আইএসডিবি’র সিদ্ধান্তের পর ঢাকাই প্রথম যেখানে রিজিওনাল হাব প্রতিষ্ঠা করা হলো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে আইএসডিবি প্রেসিডেন্ট বলেন, সকল সূচকে বাংলাদেশের উন্নয়নের চিত্র অন্যান্য সদস্য রাষ্ট্র বিশেষ করে আফ্্িরকার দেশগুলোর সামনে তুলে ধরা উচিত। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা পদ্ধতির প্রশংসা করে ড. হাজ্জার বলেন, দেশের সামাজিক ক্ষেত্রে উন্নয়নের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নয়নও সাধিত হচ্ছে। তিনি বলেন, আইএসডিবি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে তাঁদের সহযোগিতা অব্যাহত রেখে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।


ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে আইএসডিবি’র সহযোগিতা প্রদানের তালিকায় ওপরের দিকে রাখায় এবং সহযোগিতা অব্যাহত রাখায় তাঁদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,বাংলাদেশের উন্নয়নে আইএসডিবি’র সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তাঁর সরকার তৃণমূল পর্যায় থেকে দেশের উন্নয়নে গুরুত্বারোপ করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছে সরকার । তিনি বলেন, আমরা ইতোমধ্যেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি এবং দারিদ্রের হার ২২ শতাংশে কমিয়ে এনেছি, যা আরো কমিয়ে আনার লক্ষ্য সরকারের রয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন সাধন করা হয়েছে, তাঁর সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিয়েছে।


প্রধানমন্ত্রী এ সময় দেশের বিভিন্ন খাতে বিশেষ করে কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে আইএসডিবি’র আরো বিনিয়োগ প্রত্যাশা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন আইএসডিবি’র রিজিওনাল হাব পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।


অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ, ইআরডি সচিব কাজী শফিকুল আজম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।


ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফিন্যান্স কর্পোারেশনের সিইও ইঞ্জিনিয়ার হানিসালেম স্যানবল, আইএসডিবি এশিয়া’র লিড এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর ড. জাফর ইকবাল এবং পরিচালক সিআরএস এশিয়া ইফরান বুখারি আইএসডিবি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন।