প্রধানমন্ত্রী ইতালি যাচ্ছেন ৩ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে আগামী ৩ ফেব্রুয়ারি (সোমবার) রোম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ৫ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ৩-৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ৪ দিনের দ্বিপক্ষীয় এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দেশটির সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
এছাড়া, ইতালির বিনিয়োগকারীর বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানানো ছাড়াও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার অনুরোধ থাকবে। তাছাড়া, ইউরোপীয় ইউনিয়নের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকারে বিশেষ সুবিধাপ্রাপ্তি নিশ্চিতের বিষয়টিও সফরের আলোচনায় থাকবে বলে জানা গেছে।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে নবনিযুক্ত চ্যান্সারি কমপ্লেক্সের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানেও তার বক্তৃতা করার কথা রয়েছে।
এর আগে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইফাদের আয়োজন এবং ২০১৪ সালে বহুপক্ষীয় একটি অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোম সফর করেছিলেন।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











