ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৯:০১:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

প্রধানমন্ত্রী উখিয়া যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে তার।

জাতিগত সহিংসতার শিকার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায় আছেন। তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গাদের অনেকে আশা করছেন, শেখ হাসিনাকে কাছে পেলে তারাও দুঃখের কথা তুলে ধরতে পারবেন। আশ্রয় দেয়ার জন্য কৃতজ্ঞতা জানাতে পারবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন উইমেননিউজকে জানান, সকালে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানও প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

২৪ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশি চৌকিতে উগ্রবাদীদের হামলার অভিযোগ তুলে রাখাইন রাজ্যে দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ।

মুসলিমদের ওপর নির্যাতন, জুলুম, নিপীড়ন, ঘরবাড়িতে আগুন, মানুষ হত্যা অব্যাহত রেখেছে মিয়ানমারের সামরিক বাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা।

তাদের নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে অনেকের আশ্রয় কেন্দ্রে ঠাঁই হলেও অনেকেই মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রধানমন্ত্রী তার সফরকালে কাছ থেকে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখবেন।