ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৭:০৯:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

প্রধানমন্ত্রী কাল প্যারিস যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:২৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭ রবিবার

ওয়ান প্লানেট সামিটে যোগ দিতে আগামীকাল সোমবার প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সফরে শেখ হাসিনা সামিটে ‘হাই লেভেল সেগমেন্ট’-এ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সরকারি-বেসরকারি পর্যায়ে এক সঙ্গে লড়াই করার অঙ্গীকার ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।


জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একই লক্ষ্য অর্জনে দুই হাজার বেসরকারি সংস্থাসহ একশ’র বেশি বিশ্বনেতা এ সামিটে যোগ দেবেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ, জাতিসংঘ মহাসচিব এন্টনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সামিটে অংশ নেবেন।


প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে আজ রোববার মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ‘হাই-লেভেল সেগমেন্ট’-এ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে তার সরকারের এসডিজি অর্জনসহ জলবাযু পরিবর্তনের সমস্যা সমাধানে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন।


হাসিনা-ম্যাক্রঁ’র দ্বিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের নেতার আলোচনা চলমান রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, এসডিজি অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতা ও বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপের বিষয় প্রাধান্য পাবে।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান কাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।


তিনদিনের সফর শেষে আগামী ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।



এই বিভাগের জনপ্রিয়