প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন কাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
জাতির জনক বঙ্গন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দও যাচ্ছেন। তাদের এই সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় শেষ হয়েছে সকল প্রস্তুতি।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে প্রেরিত প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এস.এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এই তথ্য জানা গেছে।
ফ্যাক্স বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী শুক্রবার সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন।
বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। পরে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। এ সময় সশস্ত্র বাহিনী কর্তৃক প্রধানমন্ত্রীকে অনার গার্ড প্রদান করা হবে।
দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রধানমন্ত্রী নামাজ ও মধ্যাহ্ন বিরতির জন্য টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে অবস্থান করবেন। দুপুর ২টা ২০ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
এদিন কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দও টুঙ্গিপাড়া যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করবেন বলেও ওই সূত্রটি জানিয়েছেন। এছাড়া নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











