ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ০:৫০:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৭ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে চারদিনের সরকারি সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি বিকালে দেশের উদ্দেশে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।



সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে মঙ্গলবার প্রধানমন্ত্রী সৌদি আরব যান। সফরকালে প্রধানমন্ত্রী সৌদি রাজপ্রাসাদে সেদেশের বাদশাহর সাথে সাক্ষাত্ এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সাথে বৈঠক করেন শেখ হাসিনা।

 

এছাড়া গতকাল বৃহস্পতিবার কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে বৈঠক এবং সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রী পবিত্র মসজিদে নববীতে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওয়াজা মোবারক জিয়ারত করেন। পরে প্রধানমন্ত্রী এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।