ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১:০০:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন রোববার

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ এএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

১৫ দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রোববার বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকালে প্রধানমন্ত্রী স্কটল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্স সফর করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র।

সফরকালে আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় “জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬” শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। জলবায়ু সম্মেলন শেষে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে।

পরে ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনিসেফ বঙ্গবন্ধুর নামে অ্যাওয়ার্ড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স’ প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে আগামী ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের।

এর আগে জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহের রাষ্ট্রীয় সফর শেষে গত ১ অক্টোবর দেশে ফিরেন প্রধানমন্ত্রী। এক মাসের ব্যবধানে এবার ইউরোপ সফরে যাচ্ছেন তিনি।