ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ৩:৫৯:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রধানমন্ত্রীকে ‘ডি-লিট’ ডিগ্রি দেবে চবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জলবায়ু সংকট মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, নারী ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার (ডি-লিট)’ ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। 

রোববার (২১ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলা, শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন, নারীর ক্ষমতায়ন, নারী ও দেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখায় শেখ হাসিনাকে এই উপাধি দেওয়া হবে। 

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। তখন প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের বিষয়টি কীভাবে হবে তা জানানো যাবে।