প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় উজ্জীবিত বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল। শুধু ক্রিকেটারই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সমালোচিত হয়েছে। ক্রিকেটপ্রেমীরা রীতিমতো হতাশ। বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিকেটারদের পাশে থেকে তাদের আগামীতে ভালো করতে উজ্জীবিত করেছেন। প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত বাংলাদেশ দলও।
অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, শতভাগ উজার করে দিয়ে প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন। বুধবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো ওরা চমৎকার খেলেছে।’ আশা পূরণ না হলেও হতাশ নন প্রধানমন্ত্রী, ‘যেটা আশা করেছিলাম সেটা হয়নি। আমি কিন্তু আমাদের ছেলেপেলেদের কখনো হতাশ করি না। তাদেরকে আমি বলি আরো ভালো খেলো, আরো মনোযোগী হও, অনুশীলন করো।’ তিনি আরো বলেন, ‘আমি চাচ্ছি তাদের আরো উন্নত ট্রেনিং করাতে। যেন আরো ভালো খেলতে পারে। কথায় কথায় হতাশ হওয়া যাবে না। এটা আবার আমাদের মানসিক রোগের মতো হয়ে গেছে। একটুতেই হতাশ। আবার একটুতেই উৎফুল্ল। বেশি উৎফুল্ল হওয়া ভালো না আবার বেশি হতাশ হওয়া ভালো না। মাঝামাঝি ধৈর্য ধরে থাকি। আগামীতে নিশ্চয়ই ভালো করবে।’
এর আগেও ক্রিকেটারদের পাশে থেকেছেন শেখ হাসিনা। দলের সাফল্য মাঠে বসে উপভোগ করেছেন। ক্রিকেটারদের নিজ কার্যালয়ে ডেকে নিয়ে কথাও বলেছেন। ক্রিকেটাররা সব সময় তাকে পাশে পেয়ে উজ্জীবিত হন। এবার সবচেয়ে বড় দুঃসময়ে প্রধানমন্ত্রী ক্রিকেটারদের আগলে রাখলেন। মাহমুদউল্লাহ তাতে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, ‘এটা আমি শুনেছি ও দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তার কথা আমাদের আরো অনেক অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, আমাদের দলের জন্য এটা অনেক ইতিবাচক একটা কথা।’
মাহমুদউল্লাহ আরো বলেন, ‘তিনি যেভাবে আমাদের সবসময় অনুপ্রাণিত করেন, যেভাবে আগলে রাখেন, যেভাবে সাপোর্ট করেন, এটা অবিশ্বাস্য। এজন্য তাকে অনেক ধন্যবাদ। আমরা এতটুকু নিশ্চিত করব যেন নিজেদের শতভাগের বেশি দিয়ে খেলার চেষ্টা করতে পারি।’
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি











