ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১:১৩:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হলেন মনিরা বেগম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৫ এএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ পদে নিয়োগ পেয়েছেন বিসিএস প্রশাসন যুগ্মসচিব মনিরা বেগম। তিনি এতদিন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (যুগ্মসচিব) পদে দায়িত্ব পালন করে আসছিলেন। মনিরা প্রশাসনের ২০ ব্যাচের কর্মকর্তা।

অন্যদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেয়া হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (যুগ্মসচিব) আল মামুন মুর্শেদকে। বৃহস্পতিবার রাতে তাদের দুজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দেয়া হয়। আর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সালাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব করে সরকার।