ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৭:০০:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর এপিএসের মা 'রত্নগর্ভা' পুরস্কার পেলেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৫২ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব  এম. এম. ইমরুল কায়েসের মা সুরাইয়া বেগম রত্নগর্ভা পুরস্কার লাভ করেছেন।

প্রতিবছর আজাদ প্রোডাক্টস `রত্নগর্ভা মা` ঘোষণা করে মায়েদের সম্মানীত করে থাকে। এ বছর সে আয়োজনে সুরাইয়া বেগমের হাতে তুলে দেওয়া হলো `রত্নগর্ভা` পুরস্কার।

রত্নগর্ভা মা সুরাইয়া বেগমের অন্য দুই সন্তানের একজন ব্যাংকার ও অপরজন প্রকৌশলী।  তিনি নড়াইলের বীর মুক্তিযোদ্ধা এম. এম. কামাল উদ্দিনের সহধর্মিণী।

আজ সোমবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ২৫জন রত্নগর্ভা মাকে সাধারণ ক্যাটাগরিতে এবং অন্য ২৫ জন মাকে বিশেষ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

ঢাকা ক্লাবের সাবেক সভাপতি খায়রুল মজিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।