ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২২:৫৯:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

প্রধানমন্ত্রীর কাছে পাঠ্যপুস্তক সংশোধনের দাবি উপস্থাপন

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর কাছে পাঠ্যপুস্তক সংশোধনের দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ। বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আনজুমানে আল ইসলাহের প্রতিনিধি দল এ দাবি করেন। পরে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

সংগঠনটির সভাপতি মাওলানা হুশামুদ্দিন চৌধুরী ফুলতলী জানান, তারা কারিকুলাম ও শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। স্কুল ও মাদ্রাসার বিভিন্ন পাঠ্যপুস্তকে মুসলিম সভ্যতার গৌরব না থাকার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী তাদের কথা শোনেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

প্রায় ঘণ্টা ব্যাপী বৈঠকে তিনি মাদরাসার জন্য স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন, সাধারণ বিষয় সংখ্যা কমিয়ে ১০০০ নম্বর নির্ধারণ, স্বকীয়তা রক্ষা, পাঠ্যপুস্তক সংশোধনসহ বিবিধ দাবি উপস্থাপন করেছেন বলে দাবি করেন। এ সময় প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে বক্তব্য শুনেছেন এবং দাবির প্রতি গুরুত্বও প্রদান করেছেন।