প্রধানমন্ত্রীর গড়া শিল্পকর্ম ‘মুক্তিযোদ্ধা’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১১ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁকা একটি চিত্রকর্ম তাকেই উপহার দেয়া হবে। চিত্রকর্মটির ক্যানভাস এখন শিল্পকলা একাডেমিতে রক্ষিত রয়েছে। গত উনিশে মার্চ প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদের চিত্রকর্ম উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এই চিত্রকর্মটি শিল্পীর সাথে যৌথভাবে আঁকেন প্রধানমন্ত্রী।
চিত্রকর্মটির ক্যানভাসে শিল্পীর নাম লেখা রয়েছে ‘শেখ হাসিনা’। চিত্রটি আঁকা শেষ হলে ক্যানভাসের ডান পাশে প্রধানমন্ত্রী নিজেই তার নামটি লেখেন। স্বাক্ষরের নিচে তারিখও লেখা রয়েছে (১৯-৩-১৮)। শিল্পকলা একাডেমির ফাইন আর্টস বিভাগের পরিচালক শিল্পী আশরাফুল আলম পপলু এই তথ্য জানান।
তিনি জানান, গত উনিশে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রবাসী শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করতে আসেন। আর এ প্রদর্শনী উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর হাতে একটি তুলি দেয়া হয়। তার সামনে তখন একটি শাদা জমিনের ক্যানভাস। প্রধানমন্ত্রী তুলি হাতে নিয়েই রেখাচিত্র আঁকা শুরু করেন। উপস্থিত সকলেই বড় উৎসুক হয়ে প্রধানমন্ত্রীর তুলির টান লক্ষ্য করছিলেন। বেশ কিছু রেখা টানলেন ক্যানভাসে প্রধানমন্ত্রী। তারপর একটি রেখাচিত্রের আকৃতি সৃষ্টি হয়। পাশে দাঁড়ানো শিল্পী শাহাবুদ্দিন আহমেদ আরেকটি তুলি দিয়ে ক্যানভাসে কয়েকটি রেখা টানেন। তারপর প্রধানমন্ত্রী আবারও কয়েকটি রেখা আঁকেন। ছবিতে বিমূর্তভাবে সৃষ্টি হয়েছে একজন মুক্তিযোদ্ধা। পরে তিনি নিজের নাম ও তারিখ লেখেন ক্যানভাসের ডান পাশে।
‘চিত্রকর্মটি প্রতীকধর্মী। দুরন্ত বেগে একজন মুক্তিযোদ্ধা ছুটছেন। সবল দেহি যুবক। তার কাঁধে অস্ত্রশস্ত্র। মাথা সামনে বাড়িয়ে এগিয়ে যাচ্ছেন যোদ্ধাটি। তার দু’পা পেছনের দিকে বাঁকা হয়ে শরীরকে টেনে নিয়ে যাচ্ছেন। শক্তি আর সাহসী যোদ্ধার দুর্বার গতিতে বয়ে চলা চিত্রটির মূল থিম। প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে একজন মুক্তিযোদ্ধাকেই এঁকেছেন’ চিত্রকর্মটি সম্পর্কে এ মূল্যায়ন করেন আশরাফুল আলম পপলু।
শিল্পী আশরাফুল আলম পপলু এই চিত্রকর্ম সম্পর্কে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মূলতঃ ছবিটি আঁকেন। শিল্পী শাহাবুদ্দিন তুলিতে কয়েকটি রেখা টানেন। এ কারণে ছবিটি যৌথ নির্মাণই বলছি আমরা। ছবিটির শিরোনাম হতে পারে ‘এগিয়ে চলা’। কিন্তু তিনি চিত্রকর্মটির কোন শিরোনাম দেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারই প্রতীক হিসেবে একজন মুক্তিযোদ্ধার প্রতিকৃতি এঁকে তা বুঝাতে চেয়েছেন তিনি। চিত্রকর্মটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে বলে জানান তিনি।
চিত্রকর্মের ক্যানভাসটির দৈর্ঘ্য ৪২ ইঞ্চি এবং প্রস্থ ৩৬ ইঞ্চি। ক্যানভাসের শাদা ভূমির উপর ছবিটি আঁকা হয়। মোটা তুলিতে আঁকা। ব্যবহার করা হয়েছে লাল ও কালো রঙ। মোট ৭২টি রেখা রয়েছে চিত্রটিতে। কালো রঙের রেখাই বেশি। চিত্রকর্মটি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফাইন আর্টস বিভাগে সংরক্ষিত রয়েছে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






