প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত, পেছাচ্ছে অন্যান্য ইভেন্টও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার
প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত, পেছাচ্ছে অন্যান্য ইভেন্টও
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর স্থগিত করা হয়েছে। ৩০ মার্চ প্রধানমন্ত্রীর টোকিও যাওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বৈশ্বিক সতর্কতার প্রেক্ষাপটে এই সফর স্থগিত করা হয়।
সূত্র জানায়, গত রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রাচার প্রধানকে ডেকে এ নির্দেশনা দেন।
এদিকে ঢাকায় আগামী ৩ মাস যেসব আন্তর্জাতিক ইভেন্ট আছে সেগুলোও পিছিয়ে দেওয়া হচ্ছে। যেগুলো পেছানো সম্ভব নয়, তা বাতিল করা হচ্ছে।
গত রোববার দেশে ৩জন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার ঘোষণার পর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্যারেড গ্রাউন্ডের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ব্যাপক জনসমাগম এড়িয়ে ১৭ মার্চ সীমিত আকারে অনুষ্ঠানটি হবে। পরে সুবিধামতো সময়ে উদ্বোধন অনুষ্ঠান করা হবে।
কূটনৈতিক সূত্র জানায়, ২২ ও ২৩ মার্চ ঢাকায় ডি-এইট শীর্ষ সম্মেলনের প্রস্তুতি বৈঠক ছিল। বৈঠকে অংশ নিতে সংস্থার সেক্রেটারি জেনারেলের ইস্তাম্বুল থেকে ঢাকা আসার কথা ছিল। বৈঠকটি স্থগিত করা হয়েছে।
১২ এপ্রিল ঢাকায় ওআইসি-ঢাকা ইয়ুথ ক্যাপিটালের উদ্বোধন হওয়ার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেটি উদ্বোধন করার কথা। এই ইভেন্টও স্থগিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ১ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ইভেন্টের কাউন্টডাউনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
বাংলাদেশ, মিসর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া ও পাকিস্তানের জোট ডি-৮ শীর্ষ সম্মেলনের তারিখ ছিল ৩০ ও ৩১ মে। সেভাবেই প্রস্তুতি এগিয়ে নিচ্ছিল ঢাকা। ডি-৮ভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা স্থগিত করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। ফলে এ সম্মেলন পিছিয়ে যাচ্ছে।
ব্রুনাই দারুসালামের সুলতান হাসানাল বলকিইয়ার ১২-১৩ এপ্রিল ঢাকা সফরের কথা। ব্রুনাইর হাইকমিশনার হারিস বিন ওসমান রবিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে সফর নিয়ে আলোচনা করেছেন। সফরে ব্রুনাইর সুলতানের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা; কিন্তু করোনার কারণে শেষ পর্যন্ত তার সফরটি হবে কিনা সংশয় দেখা দিয়েছে। এ ছাড়া ঢাকায় ১২-১৪ মার্চ জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদের সফর করার কথা রয়েছে। তা-ও স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










