ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির

প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের উপদেষ্টার সাক্ষাৎ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৯ জানুয়ারি ২০২৩ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল এইলিন লউবেখার।
সোমবার (৯ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে দেখা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক এই জ্যেষ্ঠ পরিচালক। ৩ দিনের সফরে গত শনিবার তিনি ঢাকা আসেন। 

গতকাল রবিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জো বাইডেনের এই বিশেষ সহকারী। আজ দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।