ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১:৫৬:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর বিদায়ী-নতুন প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৩৯ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার

বিমানবাহিনীর বিদায়ী প্রধান চীফ এয়ার মার্শাল আবু এসরার এবং নবনিযুক্ত প্রধান চীফ এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার তারা সংসদ ভবনস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধানকে স্বাগত জানান এবং বিদায়ী প্রধানের দায়িত্ব পালনকালের প্রশংসা করেন।


প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বিমানবাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী যুগের সঙ্গে তাল মেলাতে একটি দক্ষ বিমানবাহিনী গড়তে তাঁর দৃঢ়সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন।


বিমানবাহিনীর বিদায়ী প্রধান তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।


প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধানকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী আরো উন্নত-সমৃদ্ধ হবে।