ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ০:১৭:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ।  
সোমবার (৩১ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন রুশ রাষ্ট্রীয় পারমানবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক এলেক্স লিকহেন্সহেভ।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।  

এ সময় রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ বৈঠকে রাশিয়ান প্রতিনিধি দলের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গতকাল রাতে ঢাকায় পৌঁছান আলেক্সেই লিখাচেভ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি দেখতে যাওয়ার কথা রয়েছে।