ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৩:৫৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুল শাহানা

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস অনুবিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মরত গুল শাহানা ঊর্মিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ আদেশ জারি করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে একজন প্রেস সচিব, দুইজন উপ-প্রেস সচিব ও দুইজন সহকারী প্রেস সচিব রয়েছেন।

গুল শাহানা ঊর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ পাস করেন। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বিসিএস ২৮তম ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারে যোগ দেন।

গুল শাহানা ঊর্মির বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. গাজীয়ার রহমানও বিসিএস (অ্যাডমিন) হিসেবে ১৯৭২ সাল থেকে দায়িত্ব পালন করেন