প্রবল তুষারপাতে জাপানে শতাধিক ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
তুষারপাতের কারণে জাপানে ১০০টিরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২৬ ডিসেম্বর) দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাতের কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়।
সোমবার জাপানের দুটি বৃহত্তম এয়ারলাইনসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপানি বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ রোববার বিকেল ৪টা পর্যন্ত ৭৯টি ফ্লাইট বন্ধ রেখেছে দিয়েছে। এয়ারলাইনসটির অপারেশন ডিরেক্টর হিরোকি হায়াকাওয়া বলেছেন, এতে ৫ হাজার ১০০ যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
জাপান এয়ারলাইনসের এক প্রতিনিধি জানিয়েছেন, ভারী তুষারপাতের কারণে সংস্থাটি বিকেল ৪টা পর্যন্ত সংস্থাটির ৪৯টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। যার প্রভাব পড়েছে ২ হাজার ৪৬০ জন যাত্রীর ওপর।
এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন অত্যন্ত দ্রুততার সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের আবহেও বিশ্বের বহু দেশে জারি রয়েছে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে উৎসব ও ভ্রমণের মৌসুমেও বিশ্বজুড়ে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট।
দেশে দেশে ওমিক্রনে সংক্রমণের ঊর্ধ্বগতিতে সৃষ্ট আতঙ্কে বিশ্বজুড়ে ক্রিসমাস উইকেন্ডের নির্ধারিত সাড়ে চার হাজারেরও বেশি বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মূলত ওমিক্রন ভ্যারিয়েন্টে অতিদ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়া এবং এর জেরে পর্যটকদের দুর্দশা ও অনিশ্চয়তার কথা চিন্তা করেই এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









