ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ০:২০:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

প্রভাবশালী ১০০ নারীর তালিকায় রোহিঙ্গা তরুণী জেসমিন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিবিসির ২০১৯ সালের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন রোহিঙ্গা বংশোদ্ভূত বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ক্রিকেটার জেসমিন আক্তার।  

পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচয়-এমন ৬ ক্যাটাগরিতে প্রকাশিত তালিকাটি আজ বুধবার (১৬ অক্টোবর) প্রকাশ করা হয়।

৬ ক্যাটাগরির ভিত্তিতে ওই তালিকায় জায়গা করে নেয় সারা বিশ্বের ১০০ নারী। এতে প্রত্যেকের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে। সেই হিসেবে জেসমিনের দেশ পরিচয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্য লেখা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জন্ম নেয় জেসমিন। এরপর শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। সেখানে গিয়ে ব্র্যাডফোর্ড শহরের অল-এশিয়ান গার্লস ক্রিকেট দলে খেলে নিজেকে ক্রীড়াবিদ হিসেবে মেলে ধরেন এই ক্রিকেটার। এমনকি এই বছর পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেটে ইংলিশ দলের হয়ে খেলেন তিনি।

-জেডসি