প্রভাষক নেবে শাবিপ্রবি, বেতন ২২,০০০-৫৩,০৬০
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ২১ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক পদে শিক্ষক নেওয়া হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: প্রভাষক
বিভাগ: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। তবে ২০০১, ২০০২ ও ২০০৩ সালে এসএসসি বা সমমান এবং ২০০৩ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো একটি পরীক্ষার ফলাফলের সিজিপিএ শিথিলযোগ্য, তবে তা সিজিপিএ-৩.২৫-এর নিচে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানা সংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
আবেদন ফি: বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংকের শাখার ওপর প্রভাষক পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার করে আবেদনের সঙ্গে মূল কপি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
আবেদনের শেষ তারিখ: আগামী ৪ এপ্রিল ২০২২।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




