প্রমিত ভাষা ব্যবহার খুব জরুরি : ঢাবি ভিসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, ভিন্ন ভাষার প্রভাবে ভাষায় নানা দেশের শব্দ ঢুকে তার মৌলিকত্ব হারায়। তাই প্রমিত ভাষা ব্যবহার খুব জরুরি এবং এর জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয়ভাবে মাতৃভাষার ব্যবহার ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটার অভাব, সেটি হচ্ছে পরিমার্জিত ও পরিশীলিত ভাষার ব্যবহার। আমাদের কিছু প্রতিষ্ঠান আছে যারা এ বিষয়ে কাজ করে এবং বিশ্ববিদ্যালয়গুলোর এ বিষয়ে বিশেষ যত্ন থাকা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিষয়ে যত্নশীল।
তিনি বলেন, বিজ্ঞানের নানা শাখায় বর্তমানে বাংলা ভাষায় অধ্যায়নের সুযোগ বৃদ্ধি পেয়েছে। ভাষার সমৃদ্ধি অর্জনের সঙ্গে সঙ্গে সে ভাষা আয়ত্ত করার সক্ষমতা বৃদ্ধি পায়। আমরা প্রমিত বাংলা ভাষার ব্যবহার করব এটি যেমন ঠিক, এর পাশাপাশি ভিনদেশি ও আন্তর্জাতিক ভাষা যেন রক্ষা করতে পারি সে বিষয়ে যত্নশীল থাকা প্রয়োজন। কেননা বিজ্ঞানের নানা বিষয়ে আয়ত্ত করার জন্য এ বিষয়টি আমাদের গুরুত্ব দিতে হবে।
ভিসি আরও বলেন, ভিনদেশি ভাষা ও সংস্কৃতি আমাদের প্রয়োজন আছে। কেননা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল বাংলা ভাষাভাষি মানুষের জন্য নয়। এই মাতৃভাষা দিবস আমাদের স্মরণ করে দেয় একটি বিশেষ মূল্যবোধ। সেটি হলো বিলুপ্তপ্রায় ভাষা, সংস্কৃতি ও সভ্যতাকে সংরক্ষণ করা। ক্ষুদ্র জাতিসত্তার ভাষা-সংস্কৃতি সংরক্ষণে উদ্যোগী হওয়া এবং অন্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকা। মানবিক মূল্যবোধ আমাদের মহান একুশ শিক্ষা দেয়।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে উদ্যোগ কম, ঢাকা বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে কী করছে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বাংলাদেশ বহু সংস্কৃতির দেশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের পঠন-পাঠনে সরকারের জাতীয় উদ্যোগ আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসব শিক্ষার্থীদের কোটা বরাদ্দ আছে। এসব ব্যবস্থাই তাদের ভাষা, সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা রাখবে।
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি











