প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে : স্পিকার
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:১৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৭ সোমবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে। তিনি বিশেষায়িত ও তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার মধ্য দিয়ে জীবন গঠনে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।
শনিবার স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ. কে সুর।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম. আনিস উদ-দৌলা, ইস্টার্ণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার। স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাউসার।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ৩২৫জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তির আওতায় শিক্ষাথীদের আগামী ৪ বছর প্রতি মাসে ২ হাজার ৫শ’ টাকা করে দেয়া হবে। চলতি মাস থেকে এই বৃত্তির টাকা প্রদান করা হবে।
স্পিকার বলেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়া অবশ্যই জরুরি কিন্তু এর পাশাপাশি শিক্ষা জীবন শেষে পেশা নির্বাচনে কে কোথায় কাজ করতে চায় সেই লিঙ্কটা তৈরি করা অবশ্যই গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষা শেষে বা শেষ বর্ষের শিক্ষার্থীরা যেন কোন কর্পোরেট হাউজ ও ব্যবসা প্রতিষ্ঠানে তাদের দক্ষতা বৃদ্ধির কাজটি করতে পারে এ জন্য তাদের বাস্তব প্রশিক্ষণের জন্য ইন্টার্ণশীপ গ্রহণের সুযোগ তৈরি করে দিতে তিনি কর্পোরেট সেক্টরের প্রধানদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কোন শিক্ষার্থী যাতে শিক্ষা জীবন থেকে ঝড়ে না পড়ে এজন্য অ্যালামনাই এসোসিয়েশনের এই উদ্যোগকে এগিয়ে নিতে হবে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমাদের দেশের ছেলে-মেয়েরা যে মেধাবী ও প্রতিবার অধিকারী, তাদের জন্য যদি যথোপযুক্ত সুযোগ ও সক্ষমতা তৈরি করে দিতে পারি তাহলে তারা বিশ্বের যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সেই প্রমান তারা অতীতেও রেখেছে ভবিষ্যতেও রাখবে।’
তিনি বলেন, সারা বিশ্বে যখন অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্রের কথা বলা হচ্ছে তখন তরুণ প্রজন্মের জন্য নীতিনির্ধারণী পর্যায়সহ সকল পর্যায়ে যথোপযুক্ত সুযোগ তৈরি করে দিতে হবে।
তিনি শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেরও উচিত এ ব্যাপারে তাদের সহযোগিতার হাত প্রসারিত করা, যাতে একজন শিক্ষার্থীও শিক্ষাজীবন থেকে ঝড়ে না পড়েন।
স্পিকার বলেন, জাতির পিতা যে শোষণমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই সমাজে যাতে কেউ পিছিয়ে না থাকে, বিশেষ করে সকল শিক্ষার্থীদের জন্য আমরা যেন সমসুযোগ তৈরি করে দিতে পারি। টেকসই উন্নয়নের জন্য প্রবৃদ্ধির ফল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে পৌছে দিতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







