প্রসূতির গোপনাঙ্গে সুই রেখে সেলাই, ব্যথায় চিৎকার করায় চড়-থাপ্পড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
প্রসূতি আফরোজা বেগম। সন্তান প্রসবের পর তার গোপনাঙ্গে সুই রেখেই সেলাই করে দেন চিকিৎসকরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে গত দুই দিন থেকে দেহে সুই নিয়ে অসহ্য যন্ত্রণায় ছটফট করেন তিনি।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে সাংবাদিকরা গেলে আফরোজা তার যন্ত্রণার কথা তুলে ধরেন। হাসপাতাল থেকে সাংবাদিকরা চলে আসার পর বিকেলে পুনরায় অপারেশন করে গোপনাঙ্গ থেকে সুই বের করেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
আফরোজা বলেন, ‘ব্যথায় যখন ছটফট করছিলাম, তখন ওরা কেউ আমার কথা শোনেননি। ব্যথায় চিৎকার করায় অপারেশন থিয়েটারেই আমাকে চড়-থাপ্পড় মারা হয়।’
এ ঘটনায় ক্ষতিপূরণসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা। হাসপাতালের পরিচালক বলেছেন, এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী আফরোজা বেগমের মামি শাশুড়ি রনজিনা আক্তার অভিযোগ করেন, আফরোজা রংপুর সদরের পাগলাপীর এলাকার অটোরিকশাচালক তানজিদের স্ত্রী। তার ভাগনে বউ আফরোজার গত মঙ্গলবার প্রসব ব্যথা উঠলে বিকেল ৩টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সিজার না করে স্বাভাবিক প্রসবের জন্য আফারোজার গোপনাঙ্গ কেটে মেয়ে সন্তান প্রসবের পর রাত সাড়ে ১১টার দিকে তাকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
রনজিনা আক্তার আরও অভিযোগ করেন, অপারেশনের পর থেকেই অসহ্য ব্যথায় ছটফট করতে থাকেন আফরোজা। সেই সঙ্গে চলে রক্ত ক্ষরণ। একপর্যায়ে বিষয়টি চিকিৎসককে জানালে তারা বৃহস্পতিবার সকালে এক্সরে করার পরামর্শ দেন। তাদের পরামর্শে মেডিকেলের বাইরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে এক্সরে করালে আফরোজার গোপনাঙ্গের ভেতর সুইয়ের অস্তিত্ব পাওয়া যায়। বিয়য়টি জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার বিকেলেই গোপনাঙ্গ থেকে সুইটি বের করা হয়।
রনজিনা আক্তার বলেন, ‘আমার ভাগনে অটোরিকশা চালিয়ে সংসার চালায়। দুই দিনে ১০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। এর পুরোটাই ধার করে নেওয়া। এ ঘটনায় ক্ষতিপূরুণসহ দোষীদের শাস্তি দাবি করছি।’
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন সুলতানা লাকী বলেন, ‘ভুলক্রমে এটা হয়েছে। রোগীর সুচিকিৎসায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহমেদ বলেন, ‘সম্ভবত এটি একটি মিসটেক হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট










