প্রাথমিক স্বাস্থ্যসেবায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ অন্যতম
বাসস | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৮:৫০ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী দেশগুলির অন্যতম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম খেত্রপাল সিং গত সপ্তাহে চারদিনের সফরকালে বলেন, কমিউনিটি ক্লিনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বাংলাদেশকে এই অবস্থানে নিয়ে গেছে।
ড. পুনম খেত্রপাল বলেন, ‘বাংলাদেশ স্বাস্থ্যসেবা ব্যবস্থার ক্ষেত্রে আমার এলাকার শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। বিশেষত প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার ক্ষেত্রে সম্প্রদায়ের মালিকানা যেকোন আঞ্চলিক দেশ থেকে ভালো।’
কমিউনিটি হেলথ ক্লিনিক উদ্যোগকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সাফল্যের নেপথ্যে প্রধান কারণ উল্লেখ করে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক বলেন, এটি আশার কথা যে, কমিউনিটি তাদের নিজেদের লোকদের সাহায্যের জন্য কাজ করছে।
তিনি বলেন, ‘তৃণমূলের মানুষের জন্য বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক স্থাপন একটি অত্যন্ত ফলপ্রসূ কর্মসূচি এবং আমি যেখানেই যাই সেখানে এই কর্মসূচিকে উদাহরণ হিসাবে তুলে ধরি।’
জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশে ২০০৯ সাল থেকে প্রতি ৬ হাজার মানুষের জন্য ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। জনগণের অংশগ্রহণই কমিউনিটি ক্লিনিকের মূল বিষয়। স্থানীয় সম্প্রদায়ের সদস্যরা সক্রিয়ভাবে ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে।
দুর্গম এলাকার মানুষও এখন তাদের বাড়ি থেকে আধ ঘণ্টার দূরত্বের মধ্যে একই ছাদের নিচে মৌলিক স্বাস্থ্য সেবা, পারিবার পরিকল্পনা এবং পুষ্টি সেবা পেতে পারে।
খেত্রপাল সিং বলেন, শিশুমৃত্যুর হার হ্রাসে বাংলাদেশের সাফল্য এই অঞ্চলের অন্য যেকোন দেশের চেয়ে ভাল এবং মাতৃমৃত্যুর হারও এই অঞ্চলে ডব্লিউএইচও’র বেসলাইন এর তুলনায় কম। বাংলাদেশের টিকাদান ব্যবস্থাও বেশ ভাল বলে তিনি উল্লেখ করেন।
ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক বলেন, সংক্রামক রোগের বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগও প্রশংসনীয়। স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য খাতে জিডিপি ২.৫ শতাংশ বরাদ্দ এই প্রতিশ্রুতির বহি:প্রকাশ।
স্বাস্থ্য খাতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ স্বাস্থ্যসেবা সম্পর্কিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সক্ষম হবে।
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম




