ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:৩৩:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

প্রিয়জনকে হারানোর ব্যথা আমি বুঝি: প্রিয়াংকা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে নিহত সেনাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন গান্ধী পরিবারের সদস্য ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী।

বৃহস্পতিবার ঘটনার পর পরই নিহত সেনাদের পরিবারের উদ্দেশে প্রিয়াংকা গান্ধী একটি লিখিত বিবৃতি দেন। এতে বলেন, পুলওয়ামার জঙ্গি হামলায় যে সেনারা শহীদ হলেন, তাদের মৃত্যুর জন্য গভীরতম শোকপ্রকাশ করছি। পরিবারের প্রিয়জনকে হারানোর কষ্ট ও ব্যথা আমি অনুভব করতে পারি। আমি তাদের বলতে চাই- শুধু কংগ্রেসই নয়, এই প্রবল শোকের সময়ে আপনাদের পাশে রয়েছে গোটা দেশ, এই বিশাল ও বিস্তীর্ণ ভারতবর্ষ।

জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পবিরাবের উদ্দেশে প্রিয়াংকা গান্ধী আরও বলেন, যে স্ত্রী হারালেন তার স্বামীকে, যে সন্তান হারাল তার বাবাকে, যে অভিভাবক হারালেন তার পুত্রকে- সবার প্রতিই আমার গভীর সমবেদনা রইল। আমরা কেবল তাদের একটি কথাই বলতে চাই- এই চরমতম দুঃখের সময়ে আমরা তাদের পাশে আছি। দ্রুত আরোগ্য কামনা করেন গুরুতর আহত জওয়ানদের জন্য।

৪৭ বছর বয়সী রাজীব-সোনিয়াকন্যার সক্রিয় রাজনীতিতে পা রাখার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তার প্রথম সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু জঙ্গি হামলায় ৪৪ সেনা নিহত হওয়ার পর সংবাদ সম্মেলন স্থগিত করেন প্রিয়াংকা।

প্রসঙ্গত, ছোটবেলায় বাবাকে হারান প্রিয়াংকা গান্ধী। আততায়ীর হাতে নিহত হন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।প্রিয়াংকার দাদী ইন্দিরা গান্ধীও সন্ত্রাসী হামলায় নিহত হন।

-জেডসি