প্রেমিকার খুশিতে বাড়ি জ্বালিয়ে দিলো প্রেমিক
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
প্রেমিকাকে খুশি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটা করতে গিয়ে গোটা বাড়ি জ্বালিয়ে ফেললেন প্রেমিক। ইংল্যান্ডের শেফিল্ডের ঘটনা। শেফিল্ডের অ্যাবেডাল এলাকায় নিজের ফ্ল্যাটের সব কিছু পুড়িয়ে ফেলেছেন অ্যালবার্ট নদ্রে নামের এক যুবক।
নিজের ফ্ল্যাটে ১০০টি মোমবাতি জ্বালিয়ে ঘর সাজিয়েছিলেন তিনি। তার পর গিয়েছিলেন প্রেমিকাকে অফিস থেকে আনতে। ভেবেছিলেন, ঘরে ঢুকেই তাঁর আয়োজন দেখে চমকে যাবে প্রেমিকা। কিন্তু ফিরে আসার পর প্রেমিকার সঙ্গে তিনি নিজেও চমকে যান। গোটা ফ্ল্যাট জ্বলেপুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রেমিকাও তাঁর কাণ্ডে অবাকই বটে!
দমকলের তিনটি ইউনিট ফ্ল্যাটের আগুন নিভিয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায় নাই। তবে তাঁর এই কাণ্ডে ভয়ানক বিপদ হতে পারত। আপাতত প্রেমিকাকে খুশি করতে গিয়ে সর্বস্ব হারিয়ে বসে আছেন প্রেমিক অ্যালবার্ট। তবে তাতে তাঁর আফসোস নেই। তাঁর পুড়ে যাওয়া ফ্ল্যাটের একাধিক ছবি শেয়ার করেছে শেফিল্ডের দমকল বাহিনী। তারা সতর্কবার্তাও দিয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে, বাড়িতে জ্বলন্ত কিছু রেখে কেউ যেন বাইরে না যান! তা হলে বড় বিপদ হতে পারে। দমকল বাহিনী লিখেছে, ”আপনারা কী দেখছেন এখানে! এই জায়গায় একশোটি মোমবাতি থাকার কথা ছিল। এখানে রোম্যান্টিক বার্তাবরণ তৈরির কথা ছিল। কিন্তু সেসব কিছুই হয়নি। ফ্ল্যাটের সব কিছু পুড়ে ছাই হয়েছে। এই ঘটনা আমাদের শিক্ষা দিয়ে গেল। কীভাবে মোমবাতি ব্যবহার করা উচিত সেই শিক্ষা।”
নেটিজেনরা অ্যালবার্টকে বোকা প্রেমিক আখ্যা দিয়েছে। তবে অ্যালবার্টের সেসবে ভ্রুক্ষেপ নেই। কারণ তাঁর প্রেমিকা তাঁকে বিয়ে করতে রাজি হয়েছে। অ্যালবার্ট আয়োজন করেছিলেন সব কিছু। ভেবেছিলেন, রোম্যান্টিক আবহ তৈরি করে প্রেমিকাকে তাক লাগিয়ে দেবেন। তার পর তাঁকে বিয়ের প্রস্তাব দেবেন। কিন্তু সেসব কিছুই হয়নি। তবে প্রেমিকা তাঁর আয়োজনের কদর দিয়েছে।
-জেডসি
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

