ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৯:৪৮:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

প্রেমিকার গর্ভপাতের চেষ্টা, যা ঘটল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রথমে ভালোবাসা, তারপর শারীরিক সম্পর্ক। এরপর মেয়েটি হয়ে পড়েন গর্ভবতী। লোক জানাজানির ভয়ে অবৈধ সম্পর্কের এই সন্তান পৃথিবীতে না আনার সিদ্ধান্তে গর্ভপাত করাতে যান তারা। কিন্তু শেষে অপারেশন থিয়েটারেই প্রাণ গেল মেয়েটির। এরপর সেই লাশ গায়েব করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার ভারতের তেলেঙ্গানার মেঢক জেলার জহিরাবাদ শহরের এক জঙ্গল থেকে ওই প্রেমিকার পোড়া লাশ উদ্ধার করে পুলিশ।  লাশ উদ্ধারের আগে প্রেমিককে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, তদন্তে নেমে পুলিশ জানতে পারে মেয়েটি কর্ণাটকের কলবুর্গি শহরের। প্রেমের সম্পর্কে জড়ান রবি কুমার (২৬) নামে এক ছেলের সঙ্গে। তার বাবা অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। ভালোবাসার সম্পর্ক গড়ে এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন। লোক জানাজানি হওয়ার আগে গর্ভপাত করার সিদ্ধান্ত নেন তারা দুজনে। এজন্য গত ৩ সেপ্টেম্বর একটি বেসরকারি নার্সিং হোমে যান মেয়েটি ও তার প্রেমিক। সেখানে গিয়ে মেয়েটি ওই ছেলেকে নিজের স্বামী হিসেবেও পরিচয় দেন। 

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরও জানতে পারে, গর্ভপাত করাতে গিয়ে অপারেশন থিয়েটারেই মেয়েটি মারা যায়।  এরপর তার হাতে তুলে দেওয়া হয় মৃতদেহটি। তখন তিনি কি করবেন, বুঝতে পারছিলেন না। প্রায় ২৪ ঘণ্টা নিজের গাড়িতেই রেখে দেন প্রেমিকার লাশ। তার পরের দিন সুযোগ বুঝে মেয়েটির লাশ জঙ্গলে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। 

এদিকে, হঠাৎ করেই মেয়েটি নিখোঁজ হয়ে যাওয়ার পর তার আত্মীয়-স্বজনরা খোঁজ করতে থাকেন। কোথাও না পেয়ে তিন দিন পর পুলিশের দ্বারস্থ হয়ে থানায় সাধারণ ডায়েরিও করেন তারা।  তদন্তে নেমে পুলিশ রবি কুমারকে গ্রেপ্তার করতে সক্ষম হন এবং প্রকৃত ঘটনা জানতে পারেন।