ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ৪:৩৪:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

প্রোটিয়াদের কাছেই বাঘিনীদের হার

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচে তিন জয়। রীতিমত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে পা রাখে বাংলাদেশের মেয়েরা।

কিন্তু সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই খেই হারালো জুনিয়র টাইগ্রেসরা। স্বাগটিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হয়েছে ৫ উইকেটে।

জেবি মার্কস ওভালে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে সাকুল্যে ১০৫ রানের পুঁজি দাঁড় করায় প্রত্যাশা-স্বর্ণারা। 

সর্বোচ্চ ২৩ রান আসে সুমাইয়া আক্তারের উইলো থেকে। এছাড়া আফিয়া প্রত্যাশা ২১, মিষ্টি সাহা ১২, দিলারা আক্তার ১৭ এবং স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ২০ রান। 

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করে কাইলা রেইনেক।

অল্প রানের পুঁজি হলেও স্বাগতিকদের ভালোই চেপে ধরে বাংলাদেশ। মাত্র ৩৩ রানেই ৪ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগায় জুনিয়র বাঘিনীরা। 

কিন্তু পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি গড়ে প্রোটিয়াদের জয়ের পথ সুগম করেন ম্যাডলসন ল্যান্ডসম্যান ও কারাবো মেসো। ল্যান্ডসম্যান ৩৭ রানে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকা মেসোর ব্যাট থেকে আসে ৩২ রান। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাবেয়া,


 একটি শিকার করেন মারুফা আক্তার।

আগামী ২৫ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।