ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৮:৪৬:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন ১ লাখ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্ল্যান ইন্টারন্যাশনাল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ অফিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট (ইয়ুথ লিডারশিপ)। পদের সংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ইংরেজি, সমাজকর্ম, ইয়ুথ ডেভেলপমেন্ট, সমাজবিজ্ঞান বা নৃ-বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

ইয়ুথ লিডারশিপ ও জেন্ডার ট্রান্সফরমেটিভ প্রোগ্রামিংয়ে খুব ভালো জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রযুক্তিগত জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)। কর্মস্থল: রংপুর ডিভিশনাল অফিস। 

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ৮৬,৮৭০ থেকে ১,০৬,৮০৫ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া স্বাস্থ্য ও জীবনবিমার সুবিধা আছে।


যেভাবে আবেদন : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৩।