ফরিদপুরে বাস খাদে পড়ে নারীসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।
সোমবার দিবাগত রাতে উপজেলার নাগারদিয়া এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- লিটন শেখ (২৫) ও ফিরোজা বেগম (৩৬)। লিটন বাগেরহাটের কচুয়া ইউনিয়নের ভাঙার কুলা গ্রামের মুনসুর শেখের সন্তান। ফিরোজা বাগেরহাট সদরের বাগমারা এলাকার নাসির হাওলাদারের স্ত্রী। তবে অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩০।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সোয়া ১২টার দিকে পিরোজপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাস দ্রুতগতিতে চলছিলো। নাগারদিয়া এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন গাছের সাথে ধাক্কা খেয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান লিটন ও ফিরোজা।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নিত্তরঞ্জন মল্লিক বলেন, আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাশের গোপালগঞ্জের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক বাসচালককে এখনো আটক করতে পারেনি পুলিশ।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



