ফলমূল-শাক, সবজি ভাইরাসমুক্ত করবেন যেভাবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার
ফলমূল-শাক, সবজি ভাইরাসমুক্ত করবেন যেভাবে
করোনাভাইরাসে কুপোকাত সারা বিশ্ব। বিশ্বাস নেই যেন কিছুতেই। বাজার থেকে কেনা তরতাজা সবজি বা ফলমূল থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। কেননা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি লেগে থাকতে পারে এতে। তাই ফলমূল বা শাকসবজিকে ভাইরাসমুক্ত রাখার চেষ্টা করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক ফিচার প্রতিবেদনে সবজি ও ফলমূল কীভাবে ভাইরাসামুক্ত করা যায় তার কিছু উপায় জানানো হয়েছে। চলুন এ পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক…
আগে নিজের হাত ধুয়ে নিন
শাক-সবজি ধোয়ার আগে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে ২০ সেকেন্ড হাত পরিষ্কার করে নিন। এরপর ফল ও সবজি ধুয়ে নিন।
পানির নিচে রেখে ধুতে হবে
বাজার থেকে কেনা সমস্ত ফল এবং শাকসবজি পানিতে ডুবিয়ে হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।
সাবান ব্যবহার করবেন না
সবজি বা ফলমূল ধুতে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না। শুধু পানি দিয়েই এগুলো ধুয়ে নিন। ফল বা সবজিতে পচা অংশ থাকলে বা দাগ ধরা থাকলে সেই অংশ কেটে বাদ দিন।
ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করতে পারেন
আলু বা গাজরের ময়লা পরিষ্কার করতে ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করতে পারেন। এমন অন্যান্য শক্ত সবজি পরিষ্কার করতেও ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করতে পারেন।
পাতাযুক্ত সবজি
পাতাযুক্ত সবজি এক বাটি ঠাণ্ডা পানিতে রাখতে হবে। বাড়তি পাতা সরিয়ে কাগজের তোয়ালে দিয়ে মুছে রাখলে ভালো থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া নির্দেশনা অনুযায়ী, কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখুন। বিশেষ করে কাঁচা মাংস এবং তাজা পণ্য। এ ছাড়াও সুস্থ থাকতে প্রতিদিন কম করে ৪০০ গ্রাম ফল এবং শাকসবজি খান।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



