ফাইজারের টিকা বয়স্কদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ: নরওয়ে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের ফার্মা জায়ান্ট ফাইজার ও জার্মান জৈব প্রতিষ্ঠান বায়োএনটেকের সম্মিলিত চেষ্টায় তৈরি করোনাভাইরাসের টিকা নিয়ে উদ্বেগ জানালো নরওয়ে। দেশটি বলেছে, এ টিকা বয়স্ক লোকজনের জন্য মারাত্মক রকমের ঝুঁকিপূর্ণ হয়ে দেখা দিয়েছে। দেশটিতে এরইমধ্যে ফাইজার-বায়োনটেক উদ্ভাবিত কোভিডের টিকা গ্রহণ করার পর বয়স্ক লোকজনের মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার পর্যন্ত নরওয়েতে শুধুমাত্র ফাইজার-বায়োনটেকের টিকাই পাওয়া যাচ্ছিল এবং যে সমস্ত বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে তারা সবাই এই টিকা গ্রহণ করেছিলেন। মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গের এক প্রশ্নের লিখিত জবাবে শনিবার নরওয়ের মেডিসিন এজেন্সি একথা জানিয়েছে।
সংস্থাটি বলেছে, যে ২৯ জন মারা গেছেন তার মধ্যে ১৩ জনের মৃত্যুর ঘটনা মূল্যায়ন করা হয়েছে এবং বাকি ১৬ জনের ঘটনাও মূল্যায়ন করা হচ্ছে। ফাইজার-বায়োনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা দেয়ার পর যে ২৯ জন মারা গেছেন তাদের সবার বয়স ৭৫ থেকে ৮০ ছিল।
যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসের ১৪ থেকে ২৩ তারিখের মধ্যে ১৯ লাখ মানুষকে এই টিকা দেয়া হয়েছে এবং টিকা গ্রহণের পর অন্তত ২১ জন মারা গেছেন বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।
ফাইজার-বায়োনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নিয়ে পুরো ইউরোপের নিরাপত্তা রিপোর্ট জানুয়ারি মাসের শেষ দিকে প্রকাশ করা হবে। তবে এরই মধ্যে বেশ কয়েকটি দেশে এই টিকা দেয়া শুরু হয়েছে।
-জেডসি
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন










