ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২:১২:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে উত্তরপ্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টিতে উপচে পড়ছে বাঁধের জল। ফলে ফারাক্কা বাঁধের সব কয়টি লকগেট এক সঙ্গে খুলে দিয়েছে ভারত। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সোমবার ফারাক্কা বাঁধের ১০৯টি লকগেট খুলে দেয় কর্তৃপক্ষ। এতে মুর্শিদাবাদ একাংশ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। গেট খুলে দেওয়ায় নদীর নিম্নগতিতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে গঙ্গা ছাড়াও পানি বেড়েছে মালদা জেলার ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীতে।

চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর নদী। ইতোমধ্যে একাধিক জায়গায় নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।

এদিকে বিহার ও উত্তরপ্রদেশে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৩৪ জন মারা গেছে। মধ্যপ্রদেশ ও রাজস্থানেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে জানা গেছে।


-জেডসি