ফিজিওথেরাপিস্টদের গুরুত্ব দিতে হবে : সায়মা ওয়াজেদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার
অটিজম ও নিউরোডেভলপমেন্ট ডিজঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ বলেছেন, দেশে স্বাস্থ্যসেবার ইতিহাসে প্রথম থেকেই ফিজিওথেরাপিসহ অন্যান্য পুনর্বাসনভিত্তিক পেশাজীবীরা অবহেলিত। তাদের সম্পর্কে সাধারণ মানুষের সঠিক ধারণা এবং নিয়ন্ত্রণের অভাব ছিল। স্বাস্থ্যসেবায় অন্যদের মতো ফিজিওথেরাপিস্টদেরও সমান গুরুত্ব দিতে হবে।
সায়মা ওয়াজেদ বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো একটি রেগুলেটরি বডি গঠন করে কিভাবে এই সেবা আরো যুগোপযোগী করা যায় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। এর মাধ্যমে নির্ধারণ করতে হবে এই পেশায় কারা কাজ করবেন এবং তাদের যোগ্যতার মাপকাঠি কী হবে।’
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত দু’দিনব্যাপী রিহ্যাবিলেটেশন প্রফেশনালদের প্রথম আন্তজার্তিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাবিলিটেশন প্রফেশনের রেগুলেটরি বডি নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন সায়মা ওয়াজেদ।
কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে আয়োজক সংগঠনের সভাপতি সহযোগী অধ্যাপক ডা. নাসিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি ছিলেন বিপিএ’র এডভাইজর ও সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-র প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলর।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘এসডিজি বাস্তবায়নের জন্য সমন্বিত পুনর্বাসন সেবা নিশ্চিতকরণ’।
সম্মেলনে সায়মা ওয়াজেদ বলেন, আমাদের সবাইকে পুনর্বাসন সেবা সম্পর্কে বুঝতে হবে। মানুষের শারীরিক বিষয়গুলো, কথা বলা, হাতের ক্ষুদ্র কাজ এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে। আমাদের সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধীদের জীবনের দৈনন্দিন কাজকে গতিশীল করতে হবে। তাদের নিজেদের কাজ, কর্মক্ষেত্রের কাজে সহযোগিতার পাশাপাশি তাদের মানসিক অনুভূতির উন্নয়নে কাজ করতে হবে।
সায়মা ওয়াজেদ বলেন, এই সমাজের দায়িত্ব শুধু সরকার বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নয়। এই দায়িত্ব আমাদের সবার।
এ পেশার সঙ্গে যারা যুক্ত তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা জ্ঞান অর্জনের দিকে মনোযোগী হবেন। নতুন নতুন গবেষণায় নিজেদের যুক্ত করে এই খাতকে আরো সমৃদ্ধ করবেন। স্বাস্থ্য খাতে পড়াশোনা কখনো শেষ হয় না। ধারাবাহিকভাবে নানা বিষয় সামনে আসে। আপনাদের যে নামেই ডাকা হোক না কেনো আপনারা স্বাস্থ্য পেশাজীবী।’
অনুষ্ঠানে ভেলরি এ টেইলর বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে ফিজিওথেরাপিস্টদের যে পেশাগত উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। ভবিষ্যতে এ উন্নয়নের গতি আরো বৃদ্ধি পাবে।
দু’দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামীকাল শনিবার। বিশ্বের ১২টি দেশের চিকিৎসা ও পুনর্বাসন পেশাজীবী এবং প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন সম্মেলনে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






