ফিলিপাইনে ঘূর্ণিঝড় দুজুয়ানে বিপর্যস্ত জনজীবন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ফিলিপাইনে ক্রান্তীয় ঝড় দুজুয়ানের প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। দেশটির প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে এরই মধ্যে ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এরই মধ্যে দক্ষিণ এবং মধ্য অংশে ঝড় আঘাত হেনেছে দুজুয়ান। সোমবারও দেশটির কয়েকটি অঞ্চলে গুরুতর প্রভাব ফেলতে পারে ঘূর্ণিঝড়টি।
ফিলিপাইনের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত সুরিগাও ডেল সুর, সুরিগাও ডেল নরতে, আগুসান ডেল নরতে এবং দিনগাটা দ্বীপপুঞ্জের ৫১ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানানো গিয়েছে। দুজুয়ানের প্রভাবে ভূমিধস, বন্যা ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুধু তাই নয়, প্রতি বছর জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ফিলিপাইনে ঘূর্ণিঝড় টাইফুন এবং গ্রীষ্মমন্ডলীয় ঝড় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। অসংখ্য প্রাণহানি ঘটে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ারের’ মধ্য অবস্থিত দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে ফিলিপাইন অন্যতম। সক্রিয় আগ্নেয়গিরির কারণে এখানে সারা বছরই ঝড়, বন্যা, ভূমিকম্প এবং ভূমিধসের মতো ঘটনা ঘটে।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








