ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৪:২৫:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফিলিপাইনে একটি ট্রাক খাদে পড়ে শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। এই সময় আহত হয়েছে আরো ১৪ জন। দেশটির তিবোলি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ফিলিপাইন কর্তৃপক্ষের বরাত দিয়ে এই কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কর্তৃপক্ষ জানায়, সমুদ্র সৈকতে ভ্রমণ করার পর তিবোলি শহরের কাছাকাছি আসলে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য আরো তদন্ত চলছে।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১৫ জন নিহত হওয়ার কথা জানানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জনের মধ্যে আরো ৫ জন মারা যান।

জানা যায়, নিহতদের মধ্যে ১ থেকে ৬ বছর বয়সী শিশুও আছে। আহতদের মধ্যে ট্রাকটি চালকও রয়েছে।

প্রসঙ্গত, ফিলিপাইনে এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। গেল জুন মাসে এই ধরনের ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একজন হবু বিয়ের কনেসহ ১৩ জন মারা যান।

-জেডসি