ফিলিস্তিন ইস্যুতে ইউনিলিভার বয়কট করবেন কারিনা?
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার
কারিনা কাপুর
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে ইউনিলিভার ও এর আইসক্রিম ব্র্যান্ড ম্যাগনামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন বেন অ্যান্ড জেরির সহপ্রতিষ্ঠাতা বেন কোহেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কারিনাকে উদ্দেশ করে এই আহ্বান জানান তিনি। ভারতে দীর্ঘদিন ধরে ইউনিলিভার ও ম্যাগনামের বিপণন কার্যক্রমের সঙ্গে যুক্ত কারিনা বিভিন্ন সময়ে ফিলিস্তিনি শিশুদের ওপর সহিংসতার বিরুদ্ধেও নিজের অবস্থান জানিয়েছেন।
বেন কোহেনের অভিযোগ, ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা থেকে ইউনিলিভার ও ম্যাগনামকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, গত বছরের ডিসেম্বরে বেন অ্যান্ড জেরির সামাজিক কার্যক্রম তদারক করা স্বাধীন পর্ষদের সদস্যদের সরিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল।
কারিনা বিষয়টি জানতে পারলে ন্যায়ের পক্ষে অবস্থান নেবেন বলে আশা প্রকাশ করে কোহেন তাকে ইউনিলিভার ও ম্যাগনামকে বেন অ্যান্ড জেরির সামাজিক অবস্থান প্রকাশের সুযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কারিনার অনুসারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ম্যাগনাম বয়কট’ ও ‘বেন অ্যান্ড জেরিজকে মুক্ত করো’ ধরনের প্রচারে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অল আইজ অন রাফাহ’ প্রচারের একটি পোস্ট এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের একটি বিবৃতি শেয়ার করেছিলেন কারিনা। তবে বেন কোহেনের সাম্প্রতিক আহ্বান নিয়ে এখনো অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফিলিস্তিন ইস্যুতে বেন কোহেন দীর্ঘদিন ধরেই সরব। এ বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। অন্যদিকে বেন অ্যান্ড জেরির আরেক সহপ্রতিষ্ঠাতা জেরি গ্রিনফিল্ডও ২০২৫ সালের সেপ্টেম্বরে কোম্পানির সামাজিক দায়বদ্ধতার নীতি নিয়ে মূল মালিকপক্ষের সঙ্গে মতবিরোধের জেরে প্রতিষ্ঠানটি ছাড়েন।
এদিকে পশ্চিম তীরে পণ্য বিক্রি নিয়ে বেন অ্যান্ড জেরি ও ইউনিলিভারের মধ্যকার পুরোনো বিরোধের কারণেও প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।
- সারাদিন চার্জ দিয়েও টিকছে না ব্যাটারি? যে ভুলগুলো করা যাবে না
- অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে
- প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ৩০ টাকার টিস্যু কালচারে জারবেরার নতুন বিপ্লব
- সাংবাদিক নিয়োগ দেবে প্রথম আলো
- রংপুরে চার খুন, মা-মেয়ের মরদেহে ধর্ষণের আলামত নেই
- ডলি পার্টন আর নেই, থামল ‘কান্ট্রি কুইনের’ গান
- সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি
- ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
- দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আরা
- ডিমের বাজারে ফের অস্বস্তি, এক ডজন ১৫০–১৫৫ টাকা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- আজও বন্ধ হয়নি বাল্যবিয়ে, চলছে হরদম
- শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পেছাল
- দেশে আবারও টানা পাঁচ দিন বৃষ্টির আভাস
- সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার
- ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭
- টানা বৃষ্টিতে দিল্লিতে জনজীবন বিপর্যস্ত, রেড অ্যালার্ট জারি
- ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ
- রংপুরে সপরিবারে হত্যা: থানা থেকে ডিবিতে গেল তদন্তভার
- নারীর অধিকার: সমতার পথ এখনো এত দীর্ঘ কেন
- এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ফিলিস্তিন ইস্যুতে ইউনিলিভার বয়কট করবেন কারিনা?
- ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা
- ডিমের বাজারে ফের অস্বস্তি, এক ডজন ১৫০–১৫৫ টাকা










