ফিলিস্তিনি ছাত্রীকে গুলি করে হত্যা করলো ইসরাইলি সেনারা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
জেরুজালেমে ফের এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। মঙ্গলবার এই ঘটনা ঘটে। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অভিযোগ, ওই নারী সেনাদের ওপর গাড়ি চালিয়ে দিচ্ছিলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমের খবরে নিহত নারীর নাম মাই আফনাহ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ২৯ বছর বয়সী এই নারী পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন।
ফিলিস্তিনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাই আফনাহ আবু দিস শহরে বসবাস করতেন। ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে ফেলে রাখে।
এই ঘটনায় ইসরাইলি নিরাপত্তা বাহিনী একটি বিবৃতি দিয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, ওই নারী উত্তর-পূর্ব জেরুজালেমের হিজমা শহরের নিকট একটি ছুরিসহ সেনাদের ওপর গাড়ি উঠিয়ে দিচ্ছিলেন। এই ঘটনায় একজন ইসরাইলি সেনা সামান্য আহত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘক্ষণ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকার কারণে ওই নারীর মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হিজমা শহরের প্রবেশ মুখে নিহত ফিলিস্তিনি নারী আফনাহ’র গাড়ি পড়ে আছে।
ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, আফনাহকে গুলি করে ফেলে রাখা হলেও ঘটনাস্থলে কোনো অ্যাম্বুলেন্স আসেনি।
সাম্প্রতিক সময়ে ইসরাইলি বাহিনী বেশ কয়েকজন ফিলিস্তিনি নাগরিককে বিভিন্ন অভিযোগে হত্যা করেছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য, কোনোরকম হুমকি প্রদর্শন না করা সত্ত্বেও ইসরাইলি বাহিনী শুধুমাত্র ভয় সৃষ্টি করার জন্য ফিলিস্তিনি নাগরিকদের গুলি করে হত্যা করছে।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











