ফিলিস্তিনি শিশু জান্না বিশ্বের কনিষ্ঠ সাংবাদিক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০০ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার
বয়সটা কতই হবে, বড়জোর বার। এই বয়সে একটি মেয়ের স্কুলে থাকার কথা, বাবা-মার আদরে থাকার কথা। জীবনের সুখস্বপ্ন বোনার কথা। কিন্তু এসবের বাইরে সে। তার ব্যস্ততা স্বাধীনতা, সাম্য ও শান্তির মত কঠিন বিষয়গুলো নিয়ে। এই বয়সেই সে পরিচিত বিশ্বের সর্বকনিষ্ঠ সাংবাদিক হিসেবে।
বলছি ফিলিস্তিনে অধিকৃত পশ্চিমতীরের নবী সালেহ গ্রামে জন্ম নেয়া প্রতিবাদী শিশু জান্না তামিমির কথা। সবাই তাকে জান্না জিহাদ নামেই চেনে। এই বয়সেই সে পুরোদস্তর একজন সাংবাদিক। ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম সাংবাদিক হিসেবে নিজের অবস্থান পাকা করে ফেলেছে জান্না। সাংবাদিক হিসেবে তার নামটি ইতোমধ্যে সবার কাছে পরিচিত হয়ে গেছে।
অবাক করা ব্যাপার হল তার সাংবাদিকতার হাতেখড়ি মাত্র সাত বছর বয়সে। তার চাচা বিলাল তামিমি একজন আলোকচিত্র সাংবাদিক। যিনি নবী সালেহ গ্রামে ইসরায়েলের ধ্বংসযজ্ঞের ছবি তুলেছিলেন। তার কাছ থাকেই সাংবাদিকতায় আকৃষ্ট হন জান্না। জান্নার বয়স যখন সাত তখন থেকেই সে হানাদারদের নৃশংসতার ছবি তুলে তা ফেসবুকের মাধ্যমে সবার সামনে তুলে ধরত। যে কারণে সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়তে থাকে।
৯ বছর থেকে পুরোপুরি সাংবাদিকতা শুরু করে জান্না জিহাদ। এখনও ইসরাইলি বাহিনীর বর্বরতার কথা নির্ভয়ে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরছে সে।
গেল সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী উপলক্ষে ওয়ার্ক টুগেদার নামের একটি অনুষ্ঠানে গিয়েছিল সে। সেখানে এক বক্তব্যে জান্না জানায়, ‘আমরা কখনোই বলতে চাই না যে আমরা ভুক্তভোগী। যদিও আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছি। কিন্তু আমরা দাবি করছি আমরা হচ্ছি সেই মানুষ, যারা স্বাধীনতা, সাম্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করছি।’
তার প্রজন্ম ফিলিস্তিনকে স্বাধীনতা এনে দিতে পারবে বলে বিশ্বাস করে এ ফিলিস্তিনি শিশুটি। তার দাবি হচ্ছে প্রতিটি শিশুকে শান্তিতে বসবাস করতে দিন। শৈশব কেমন হতে পারে, সেটি বোঝার সুযোগটুকু তাদের দিন। সে লক্ষ্যেই দুর্বার গতিতে এগিয়ে চলছে অকুতোভয় মানবিক শক্তিতে বলীয়ান প্রতিবাদী জান্না জিহাদ।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার

