ঢাকা, সোমবার ৩০, মার্চ ২০২৬ ৫:০৩:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড

ফিলিস্তিনের করোনার টিকা আটকে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত গাজা উপত্যকায় করোনাভাইরাসের দুই হাজার ডোজ টিকা দিয়েছিল রাশিয়া যা সেখানে পৌঁছাতে দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এ তথ্য নিশ্চিত করে বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের। অথচ আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরায়েল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে।

জানা যায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

অবরুদ্ধ গাজা উপত্যকার করোনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরি-ভিত্তিতে দেয়ার জন্য এগুলো পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, ফিলিস্তিনে এখন পর্যন্ত ১৬ লাখ ৮ হাজার ৪৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ হাজার ৯৩৬ জন।

-জেডসি